মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী এসআরবি’র অভিযানে আটক

বরিশাল ব্যুরো

সারাদেশ

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে মাদারীপুর

2026-09-16T21:27:09+06:00
2026-09-16T21:28:09+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী এসআরবি’র অভিযানে আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৯:২৮ পিএম 
মাদারীপুরের স্ত্রী হত্যা মামলার আসামী আটক আলী আকবর।
মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আলী আকবর হাওলাদার’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে মাদারীপুর সদর থানাধীন পাঁচখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ২ বছর পূর্বে মাদারীপুর জেলার সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদারের সাথে সজিব মোল্লার বোন সুমি আক্তারের বিয়ে হয়। নেশাখোর হওয়ায় বিভিন্ন সময় যৌতুকের জন্য সুমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো আলী আকবর। গত ১৩ সেপ্টেম্বর রাতে সুমি তার ভাই সজিব মোল্লাকে ফোন করে জানান যে, আলী আকবরসহ তার স্বজনরা যৌতুকের টাকার জন্য তাকে মারপিট করেছে এবং টাকা না দিলে তারা তাকে খুন করে ফেলবে। ওই রাতেই আলী আকবর ফোন করে সজিবকে জানান যে তার বোন গুরুতর অসুস্থ। এই সংবাদ পেয়ে সজিবসহ তার মা রুনা বেগম এবং বড় বোন নাজমা বেগম ১৪ সেপ্টেম্বর দুপুরে আলী আকবরের বাড়িতে উপস্থিত হয়ে দেখতে পান যে, সুমি আক্তার বসত ঘরে মৃত অবস্থায় আছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর থানার সজিব মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-৮ এর মাদারীপুর ক্যাম্পের উদ্যেগে ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় এসআরবি’র একটি আভিযানিক দল ১৬ সেপ্টেম্বর ভোর রাতে মাদারীপুর সদর থানাধীন পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকা থেকে মামলার এজাহারনামীয় প্রধান আসামী আলী আকবর হাওলাদারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত