প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৬:৩২ পিএম
ছবি-যাযাদি ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সারাদেশে সাত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে আজ রাজধানীর মহাখালী সাততলা বস্তি সংলগ্ন এএফএমআই মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।