প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি-যাযাদি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যান গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এসময় প্রধান ফটকসহ স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পান। অনেক সময় অপেক্ষা করে কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন স্থানীয় সাংসদ। এসময় ভেতরের দৃশ্য দেখে অবাক হন তিনি। সেখানে কোনো চিকিৎসক না থাকলে চারজন স্বাস্থ্য সহকারী চিকিৎসা সেবা না দিয়ে গল্প আড্ডায় সময় পার করছিলেন।
বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হঠাৎ করে পরিদর্শনে আসেন গাজীপুর- ৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সাংসদ বলেন,' আমি অবাক হয়েছি। এই হাসপাতালের গেইট যে তালা ঝুলেছিল সেটা কতবছড় আগে লাগাইছে। মরিচা ধরে গেছে। আমি অনেক সময় অপেক্ষা করে একপাশের দেওয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করি। এখানে কোন স্বাস্থ্য কর্মী নাই, চিকিৎসক নাই। মেডিকেল অফিসার নাই। সেখানে কয়েকজন কর্মচারী ভেতরে বসে গল্প আড্ডায় মেতেছে।'
তিনি আরও বলেন,' গাজীপুর ইউনিয়ন একটা প্রত্যন্ত অঞ্চল হওয়ায় সেখানকার মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া জরুরি। এখান থেকে উপজেলা শহর জেলা শহরে যাওয়া খুবই কষ্টসাধ্য। ইতিমধ্যে মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।'
সেখানে দায়িত্বে থাকা ইউনিয়ন ফ্যামেলী প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন জানান,' আমরা সেখানে ছিলাম। তবে, আজকেই স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের চাবি ভুল করে বাড়িতে রেখে আসছি।'
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আপেল মাহমুদ বলেন ,' জনবল সংকট রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের ৫টি পদের বিপরীতে একজনও নেই। কয়েকজন মাঠকর্মীরা মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করে। হঠাৎ করে এমপি মহোদয় যাওয়ার করণে এমন পরিস্থিতি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা চেষ্টা করছি।