প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি-যাযাদি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইন ভিত্তিক অ্যাপসের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে অবিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিকালে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ সভাটি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) নামক অ্যাপসের সুবিধা ও কার্যকারিতা নিয়ে বিস্তর আলোচনা করেন।
তাঁরা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপসটি তৈরি করা হয়।
এর মাধ্যমে একজন কৃষক ভোটার আইডি কার্ড শো করে অ্যাপসে এন্ট্রি দিয়ে সার উত্তোলন করতে পারবেন। কোন কৃষক দুই বার সার নিতে গেলে তা পারবেন না। ফলে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এই পদ্ধতি। সার বিতরণে ডিলারদের অনিয়মের বিষয়টিও রোধ হবে।
এর ফলে সার নিয়ে কারসাজি ও অব্যবস্থাপনা থাকবে না।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে পাল্টে যাবে দীর্ঘদিনের সার সংকট সমস্যা।
বকশীগঞ্জ উপজেলার তরুন শিক্ষার্থী হৃদয় হাসান রাফি এই অ্যাপসটি তৈরি করেছেন।
অবহিতকরণ সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।