লক্ষ্মীপুরে নারিকেলের ছোবড়া থেকে পণ্য তৈরির প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

স্থানীয় পর্যায়ে নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরে নারিকেলের ছোবড়া থেকে বিভিন্ন পণ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ

2026-09-16T21:20:48+06:00
2026-09-16T21:20:48+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরে নারিকেলের ছোবড়া থেকে পণ্য তৈরির প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ পিএম  
ছবি-যাযাদি
স্থানীয় পর্যায়ে নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরে নারিকেলের ছোবড়া থেকে বিভিন্ন পণ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, লক্ষ্মীপুর ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নারিকেলের ছোবড়া কাজে লাগিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন পণ্য উৎপাদন ও ক্ষুদ্র শিল্প গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের স্থানীয়ভাবে সহজলভ্য নারিকেলের ছোবড়াকে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করে নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে নারিকেলের ছোবড়া থেকে বিভিন্ন ব্যবহার্য ও শৌখিন পণ্য তৈরির কৌশল, উৎপাদন প্রক্রিয়া এবং উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম, পরিবেশ ও উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

আয়োজকরা জানান, স্থানীয় কাঁচামাল ব্যবহার করে ক্ষুদ্র শিল্প গড়ে তোলা, বেকারত্ব কমানো এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত