ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেল ভিওন ও স্কয়ার গ্রুপ

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেয়েছে নাসডাকে তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার

2026-09-26T15:55:45+06:00
2026-09-26T15:56:03+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেল ভিওন ও স্কয়ার গ্রুপ
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ৩:৫৬ পিএম 
বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেয়েছে নাসডাকে তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন ও বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপ। এর ফলে বাংলাদেশে পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবায় প্রবেশ করল ভিওন। এর আগে বাংলালিংকের ডিজিটাল লেনদেন সেবা ‘মুক্ত পে’ পরিচালনার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে অনুমোদন পেয়েছিল প্রতিষ্ঠানটি।

ভিওনের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাও!’ কাঠামোর আওতায় এ অনুমোদনকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারের সঙ্গে ভিওনের এই পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সপ্তাহে। 

বাংলাদেশে ১০০ কোটি মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার লক্ষ্যের অংশ হিসেবে ভিওন প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রæতি দিয়েছে। এই বিনিয়োগের আওতায় কানেক্টিভিটি, ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল আর্থিক সেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত এগিয়ে নেওয়ার কথা রয়েছে।
 
যোগাযোগব্যবস্থাকে ভিত্তি করে নতুন ডিজিটাল ব্যাংকটি বাংলালিংকের মোবাইল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য সহজে ব্যবহারযোগ্য বিভিন্ন আর্থিক সেবা দেওয়ার পরিকল্পনা করছে। ভিওনের বৈশ্বিক প্রযুক্তি–অভিজ্ঞতার সঙ্গে স্কয়ার গ্রæপের দেশের উৎপাদন, বিতরণ ও খুচরা নেটওয়ার্কের সমন্বয় করে প্রচলিত আর্থিক সেবার বাইরে থাকা মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে এই উদ্যোগের।

ভিওনের গ্রæপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগেøা বলেন, "দারিদ্র্য বিমোচনের অন্যতম উপায় হতে পারে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ। আজকের এই অনুমোদন বাংলাদেশে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের প্রয়োজনীয় ডিজিটাল আর্থিক অবকাঠামো গড়ে তুলতে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। স্কয়ার গ্রুপের মতো বিশ্বস্ত ও সুপ্রতিষ্ঠিত অংশীদারের সঙ্গে কাজ করে বাংলাদেশের ব্যাংকিং সেবার বাইরে থাকা আরও মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার আমাদের অঙ্গীকার বাস্তবায়নে এ অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্কয়ার গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, “স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন পেয়ে আমরা আনন্দিত। বাংলাদেশ ব্যাংক আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তাতে আমরা গভীরভাবে সম্মানিত। ভিওনের রয়েছে প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা। অন্যদিকে, গত ৬৮ বছরে স্কয়ার গ্রুপ দেশের মানুষের কাছে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ডিজিটাল ব্যাংক চালু হলে দেশের মানুষ এর সেবা থেকে উপকৃত হবে বলে আমরা আশা করি।” 

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, “‘মুক্ত পে’ চালুর পর এবার আমরা ডিজিটাল ব্যাংকিং সেবার অনুমোদন পেয়েছি। এর মাধ্যমে দেশের সব মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে পারব, বিশেষ করে যারা এখনো প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। দেশজুড়ে বাংলালিংকের টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও শক্তিশালী বিতরণব্যবস্থা রয়েছে। এর সঙ্গে ডিজিটাল আর্থিক সেবা যুক্ত করে নতুন ডিজিটাল ব্যাংকের মাধ্যমে দেশে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আমরা ভূমিকা রাখতে পারব।”

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত পাকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তানে ভিওনের ডিজিটাল ফাইন্যান্সিয়াল গ্রæপ ৫ কোটি ৯০ লাখ সক্রিয় আর্থিক গ্রাহককে সেবা দিয়েছে। এই তালিকায় এবার যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এর মাধ্যমে বিভিন্ন বাজারে ডিজিটাল আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে ভিওনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং  কাজাখস্তানে সাম্প্রতকি নিয়ন্ত্রক ও বাণিজ্যিক সাফল্যের সঙ্গে এ অগ্রগতি যুক্ত হবে।

অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত