‘অসমাপ্ত আত্মজীবনী’ কেন্দ্রিক পরিস্থিতিতে সৃজনশীল বই প্রকাশক সমিতির উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি

যাযাদি অনলাইন

শিক্ষা

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ তাঁর বিভিন্ন গ্রন্থ ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে

2026-09-30T23:16:46+06:00
2026-09-30T23:16:46+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ কেন্দ্রিক পরিস্থিতিতে সৃজনশীল বই প্রকাশক সমিতির উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম  
প্রতীকী ছবি
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’সহ তাঁর বিভিন্ন গ্রন্থ ঘিরে সাম্প্রতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৃজনশীল বই প্রকাশক সমিতি।

এক বিবৃতিতে সমিতি স্পষ্ট জানায়, আইনি নিষেধাজ্ঞা ছাড়া কোনো বই প্রকাশ, বিক্রি বা বিপণনে বাধা দেওয়া সমর্থনযোগ্য নয়। গণতান্ত্রিক ও জ্ঞানভিত্তিক সমাজে কোনো বই নিয়ে ভিন্নমত বা বিতর্ক থাকলে তার সুরাহা যুক্তি, গবেষণা ও আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত, বই বাধার মাধ্যমে নয়।

ঐতিহাসিক দলিল হিসেবে শেখ মুজিবুর রহমানের বইগুলোর গুরুত্ব উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এসব গ্রন্থের পাণ্ডুলিপি, সম্পাদনা ও প্রকাশনা প্রক্রিয়া নিয়ে ওঠা প্রশ্নের স্বচ্ছ সমাধান দরকার। ভবিষ্যৎ বিতর্ক এড়াতে মূল পাণ্ডুলিপিগুলো জাদুঘর বা সরকারি আর্কাইভে সংরক্ষণের আহ্বান জানায় সংগঠনটি।

একই সঙ্গে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসব বইয়ের প্রকাশনা, মুদ্রণ বা বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম, আর্থিক অসঙ্গতি বা সরকারি প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার পক্ষেও মত দেয় সমিতি।

প্রকাশকদের বই প্রকাশের আইনি অধিকার ও পাঠকের বই পড়ার স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত