মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, বেঁচে আছেন নারী

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টিনাসি রাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরে এক নারীকে দুটি বিষাক্ত ইনজেকশন পুশ করার পরও বেঁচে আছেন তিনি। এরপর তড়িঘড়ি করে তাকে

2026-10-01T11:13:14+06:00
2026-10-01T11:13:14+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, বেঁচে আছেন নারী
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১৩ এএম  
ক্রিস্টিয়া পাইক
যুক্তরাষ্ট্রের টিনাসি রাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরে এক নারীকে দুটি বিষাক্ত ইনজেকশন পুশ করার পরও বেঁচে আছেন তিনি। এরপর তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ক্রিস্টিয়া পাইক নামে এ নারী ১৯৯৫ সালে মাত্র ১৮ বছর বয়সে তার এক সহপাঠীকে হত্যা করেন। দীর্ঘ ৩২ বছর কারাগারে থাকার পর গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়।

গত ২০০ বছরের মধ্যে ক্রিস্ট্রিয়া প্রথম নারী যার মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল টেনাসি রাজ্যে।

তার দণ্ড কার্যকরের বিষয়টি বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে। এরমধ্যে তিনি আবার বিষাক্ত ইনকেশনের বদলে গুলি করে তাকে হত্যার জন্য আবেদন করেন। তবে বিষাক্ত ইনজেকশনেই তার দণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হয়।

গতকাল তার সাজা কার্যকরের কার্যক্রম শুরুর মাত্র এক ঘণ্টা আগে দেশটির ষষ্ঠ আপিল বিভাগ এটি স্থগিত করেন। কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তীতে এটি বাতিল করে দেন। এরপরই তার শরীরে ইনজেকশন পুশ করা হয়।

ক্রিস্টিয়ার আইনজীবীরা বলেছেন, ইনজেকশন পুশের পরও হার্ট সচল থাকায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এক আইনজীবী জানিয়েছেন, পেনটোবারটিলা নামে বিষাক্ত ইনজেকশন পুশ করার পর ক্রিস্টিয়া জ্ঞান হারান। কিন্তু দীর্ঘ সময় পরও তার হার্ট সচল ছিল এবং তার গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাকে জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১১টার দিকে নাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় ক্রিস্টিনাকে।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ক্রিস্টিনার শরীরে দুই সিরিঞ্জ বিষ প্রয়োগ করা হয়। এ সময় তার মৃত্যুদণ্ড কার্যকর প্রত্যক্ষ করতে কয়েকজন উপস্থিত ছিলেন।

একটা সময় ক্রিস্টিনা যখন ব্যথায় কাতরাচ্ছিলেন তখন ওই প্রত্যক্ষদর্শীদের সরে যেতে বলা হয়। 

যখন বিষাক্ত ইনজেকশনে ক্রিস্টিনার প্রাণ যাচ্ছিল না তখন তার আইনজীবীরা একটি জরুরি মোশনের আবেদন করে তাকে হাসপাতালে নিতে অনুরোধ করেন।

সূত্র: বিবিসি
  বিষয়:   বিষাক্ত ইনজেকশন  নারী  মৃত্যুদণ্ড 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত