ইরানকে উড়িয়ে দেওয়ার সময় এসেছে: ট্রাম্প

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে

2026-10-01T10:23:04+06:00
2026-10-01T10:23:04+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইরানকে উড়িয়ে দেওয়ার সময় এসেছে: ট্রাম্প
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:২৩ এএম  
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইরানের নেতাদের যদি যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে কীভাবে চুক্তিতে পৌঁছানো সম্ভব? ‘হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।’

ট্রাম্প আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে— ইরানের সঙ্গে একটি চুক্তি করা হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, ‘সময় এসে গেছে’ এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।
 
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো। তবে সম্ভাব্য কোনো চুক্তির শর্ত কিংবা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু জানাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল
  বিষয়:   ট্রাম্প  ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত