আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

পাকিস্তান বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানে। পাকিস্তান দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে দুটি আলাদা স্থানে হামলা চালানো হয়েছে। অন্তত

2026-10-01T11:05:15+06:00
2026-10-01T11:05:15+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৫ এএম  
সংগৃহীত ছবি
পাকিস্তান বিমান হামলা চালিয়েছে আফগানিস্তানে। পাকিস্তান দাবি করেছে, সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে দুটি আলাদা স্থানে হামলা চালানো হয়েছে। অন্তত ২২ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আফগানিস্তান গতকাল রাতে জানায়, পাকিস্তান তাদের হেলমান্দ এবং কুনার প্রদেশে হামলা চালিয়েছে। এতে ৯ নারী ও শিশু নিহত হয়েছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে হামলার ঘটনা ঘটে। এতে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এক্সে এক পোস্টে জাবিহুল্লাহ বলেন, হেলমান্দ ও কুনারে চালানো পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন বিরোধী অপরাধ।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে গত তিনমাস ধরে কোনো উত্তেজনা ছিল না। তবে গত দুই সপ্তাহে একটি মসজিদসহ একাধিক জায়গায় সশস্ত্র গোষ্ঠীর হামলার পর তালেবান সরকারকে দায়ী করা শুরু করে পাকিস্তান। তারা দাবি করতে থাকে, তালেবানের আশ্রয় প্রশ্রয়ে থেকে এসব সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে এসে হামলা চালায়।

মসজিদে হামলার পর থেকেই উত্তেজনা আবারও বাড়তে থাকে। এরমধ্যে পাকিস্তান অন্তত দুইবার আফগানিস্তানে সরাসরি বিমান হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান হতাহত নিয়ে যে তথ্য দিয়েছে সেটি তারা নিজেরা যাচাই করতে পারেনি।

সূত্র: আলজাজিরা
  বিষয়:   আফগানিস্তান  পাকিস্তান  বিমান হামলা 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত