প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম
সংগৃহীত ছবিদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কার কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে। ফলে বৃহস্পতিবার (১ অক্টোবর) সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
তবে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকায়।