সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ডলার

যাযাদি অনলাইন

অর্থনীতি

সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।অর্থাৎ

2026-10-01T19:58:27+06:00
2026-10-01T19:58:27+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ডলার
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম  
সংগৃহীত ছবি
সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৪ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই মাসে এসেছিল ২৬৮ কোটি ৬০ লাখ ডলার।

অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ৮৫৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার।

ফলে এক বছরের ব্যবধানে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশে মোট ৮ দশমিক ৫৯১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭ দশমিক ৫৮৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
  বিষয়:   সেপ্টেম্বরে রেমিট্যান্স  এসেছে ২৭৪ কোটি ডলার 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত