ফুল-কলমে অভ্যর্থনার পর শিক্ষার্থীদের হাত ধরে পরিছন্ন কলেজ চত্বর

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও বিএসএস (১ম বর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

2026-10-15T14:13:49+06:00
2026-10-15T14:13:49+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
ফুল-কলমে অভ্যর্থনার পর শিক্ষার্থীদের হাত ধরে পরিছন্ন কলেজ চত্বর
স্টাফ রিপোর্টার, মাদারীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম  
মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও বিএসএস (১ম বর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ডিগ্রি কলেজের হলরুমে এ নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলেজের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ চত্বরে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সরমিন ইসলাম ডেইজি নবীনদের উদ্দেশে বলেন, আপনাদের শিক্ষার উপর মনোযোগ দিতে হবে,সফলতা কখনো মসৃণ পথে আসে না,সফল হতে হলে আপনাদের ভীষণভাবে পরিশ্রম করতে হবে। এবং সেই পরিশ্রমের ফসল হচ্ছে এই যে যারা একাদশে ভর্তি হয়েছেন এই একাদশ এবং দ্বাদশ। এই রেজাল্টের উপর ভিত্তি করে কেউ ডাক্তার হতে চান্স পাবেন, ইঞ্জিনিয়ার হতে চান্স পাবেন, কেউ বিশ্ববিদ্যালয় শেষ করে আবার এই কলেজেই শিক্ষকতা করবেন। কেউ আবার রাজনীতিতে যুক্ত হবেন দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। এজন্য আপনাদের সুশিক্ষিত হতে হবে।

এসময় বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসমাতুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজ গবর্নিং বডির সভাপতি এ্যাড.সরমিন ইসলাম ডেইজি। 

এছাড়াও উপস্থিত ছিলেন,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক বাসার মাতুব্বর,মাদারীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সাংবাদিক মনজুর হোসেন,জেলা কর্মজীবীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলায়েত হোসেন মাতুব্বর,বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য এনায়েত হোসেন, সদস্য আজমল হুদা,সদস্য আলমাছ আক্তার,সদস্য আলী আহমদ খানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত