যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

চুনারুঘাট প্রতিনিধি

প্রবাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি পরিবারের দুই ভাই শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড়

2026-10-15T19:17:23+06:00
2026-10-15T19:17:23+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
প্রবাস
যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া পরিবারে
চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম  
ছবি: যাযাদি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি পরিবারের দুই ভাই শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাইয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ভাইয়ের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে, দুই ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা। এ ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামের স্বজন ও পরিচিতজনদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।

পরিবারের স্বজনদের বরাতে জানা গেছে, গত তিন অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই শাহ আদ্রী। তিনি সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। তাঁর মৃত্যুর ১১ দিন পর বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি। জ্বরে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। ওয়াদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরপর দুই সন্তানকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে দিন কাটাচ্ছে। স্বজনদের ভাষ্য, দুই ছেলের মৃত্যুতে বাবা শাহ আসাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বিলাপ করছেন তিনি।

নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত তিন অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় শাহ আদ্রীর মৃত্যু হয়। এর ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহ ওয়াদি।

এদিকে, শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের অকালমৃত্যুর ঘটনায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।
  বিষয়:   চুনারুঘাট  হবিগঞ্জ  প্রবাসী বাংলাদেশি  নিউইয়র্ক 


প্রবাস- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত