ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরে চালক কে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যা ও ইজিবাইক ছিনতাই এর ঘটনায় সংঘবদ্ধ পেশাদার অজ্ঞান পার্টির তিন সদস্য কে

2026-10-16T18:12:39+06:00
2026-10-16T18:12:39+06:00
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম  
ছবি-যাযাদি
ফরিদপুরে চালক কে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যা ও ইজিবাইক ছিনতাই এর ঘটনায় সংঘবদ্ধ পেশাদার অজ্ঞান পার্টির তিন সদস্য কে গ্রেফতার করেছে পিবিআই।

শুক্রবার বেলা ১১টায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর এর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে পিবিআই পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, ২০২২ সালের ১৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ৫ সদস্যের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র শহরের গোয়ালচামট পুরাতন বাসস্ট্যান্ড থেকে ২শ টাকা ভাড়ায় তালমা যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া করে। ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় পৌছালে রুমালের মধ্যে চেতনানাশক দিয়ে চালক বিশ্বনাথ সরকার কে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ঐ চক্র। স্থানীয়রা চালক কে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন সকালে মারা যায় সে। এই ঘটনায় নিহতের ছেলে রবি কুমার সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা ও ছিনতাই মামলা দায়ের করে।

তিন মাস পরে মামলাটি পিবিআই এর কাছে তদন্ত ভার আসে। একটি গ্যারেজ থেকে ছিনতাই হওয়া ইজিবাইকের হুটের সুত্র ধরে দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে একে একে তিন জন কে গ্রেফতার করে পিবিআই পুলিশ।

গত ১৪ অক্টোবর রাতে শহরের ফলপট্টি থেকে মুরাদ শেখ কে গ্রেফতার করে পরদিন  আদালতে পাঠালে চালক কে হত্যার বর্ণনা ও ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয় আসামী। এই চক্রের বাকীদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান পুলিশ সুপার।

গ্রেফতারকৃত আসামী মুরাদ শেখ জেলার ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। এছাড়াও ইতিপূ্র্বে গেরেজ মালিক কামাল ও ছিনতাইকারী সুমন আহমেদ নামে দুই আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত