প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়ার বড় বোন এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান মিয়া ও বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুর রহমান মিয়া টগরের মা রাহিমা বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বড় ছেলের বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে রাহিমা বেগম দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, ভাই-বোন ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মরহুমার প্রথম জানাজা কটকস্থলে এবং দ্বিতীয় জানাজা পশ্চিম বাউরগাতি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
রাহিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খাঁন মুকুল, বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া,উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা হাওলাদার।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।