রাজশাহী টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

এবার নজর কেড়েছে রাজশাহী টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা। তাদের ৪৫তম বছরে ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা নির্মাণ করছে। অন্য

2026-10-18T16:58:12+06:00
2026-10-18T16:58:12+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজশাহী টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৫৮ পিএম  
এবার নজর কেড়েছে রাজশাহী টাইগার সংঘের ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা। তাদের ৪৫তম বছরে ৪৫ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা নির্মাণ করছে। অন্য প্রতিমাগুলো স্বাভাবিক আকারে রাখা হলেও মণ্ডপের উপরে থাকা দুর্গাপ্রতিমায় আনা হয়েছে বিশেষত্ব। ব্যতিক্রমী এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে প্রতিমাটি দেখতে দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী বলেন, প্রতিবছর আমরা বিষয় ভিত্তিক পুজামণ্ডপ সাজিয়ে থাকি। এবার আমাদের সংস্থার ৪৫ বছর পুর্তি উপলক্ষে ৪৫ ফুট দুর্গাপ্রতিমা তৈরী করা হয়েছে।

এবার রাজশাহী মহানগরীতে ৮৫টি এবং জেলার আটটি উপজেলায় ৩৮১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। উপজেলাগুলোর মধ্যে বাগমারায় সবচেয়ে বেশী ৮৬টি মণ্ডপ রয়েছে। এ ছাড়া তানোর ও বাঘায় ৫৯টি করে, পুঠিয়ায় ৫৬টি, গোদাগাড়ী ও চারঘাটে ৪২টি করে, মোহনপুরে ২৪টি এবং দুর্গাপুরে ২৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাজশাহী জেলায় এবার ৪৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

  বিষয়:   রাজশাহী  টাইগার  সংঘ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত