রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, পাচ জন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে বিনা টিকিটে মধুমতি ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের অভিযোগে পাচজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের

2026-10-18T18:02:43+06:00
2026-10-18T18:02:43+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজবাড়ীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, পাচ জন গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম  
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে বিনা টিকিটে মধুমতি ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের অভিযোগে পাচজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের কামাল মোল্লার ছেলে বাদশা মোল্লা (১৯), মধ্যপাড়া হাসেমদিয়া গ্রামের মো. কালু মাতুব্বরের ছেলে নাঈম মাতুব্বর (২৩), গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের রথখোলা এলাকার মোমরাজ উদ্দিন আহমেদের ছেলে নাদিম আহম্মেদ (৩৪), ঢাকার কেরানীগঞ্জ থানার চর সোনাকান্দা এলাকার মো. রব মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম (৪০) এবং ফরিদপুর কোতোয়ালি থানার মহারাজপুর দরানীপাড়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে সুমন খান (২৫)।

রোববার সকালে রাজবাড়ী রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ও ঢাকাগামী মধুমতি ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রোববার দুপুরে রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিনা টিকিটে রেল ভ্রমণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী রেলওয়ে থানার নন-প্রসিকিউশন মামলা নম্বর ৩৫ দায়ের করা হয়েছে। ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১১৩ ধারায় তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।  বিনা টিকিটে রেল ভ্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
  বিষয়:   রাজবাড়ী  রেলওয়ে পুলিশ  ভ্রমণ  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত