প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম
ছবি-যাযাদি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্যামনগর বাজারে লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আজ রবিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীকের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন আরিফুজ্জামান আরিফ, মশিউর রহমান সুইস, শফিকুল ইসলাম, রায়হানুল ইসলাম, মোশাররফ হোসেন মিঠু, রায়হান কবির, আবু মুছা কাজল, হুমায়ুন কবির লিটন, মফিজুর রহমান, উজ্জ্বল হোসেন, রাজিব হোসেন হৃদয়, তামিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।