মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি

যাযাদি অনলাইন

ধর্ম

মদিনায় মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মানুষ এসেছেন। দুই পবিত্র মসজিদের সেবা ও

2026-10-20T11:36:00+06:00
2026-10-20T11:36:00+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ধর্ম
মসজিদে নববীতে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ এএম  
সংগৃহীত ছবি
মদিনায় মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মানুষ এসেছেন। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এ সময়ে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন দর্শনার্থী রওজা শরীফে নামাজ আদায় করেছেন। এ ছাড়া ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সেবাকেন্দ্রের সেবা নিয়েছেন।

দর্শনার্থীদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে এ সময়ে ৮১ হাজার ২৪৩ জন মসজিদে নববীর গ্রন্থাগার পরিদর্শন করেছেন। অন্যদিকে মসজিদটির বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন।

কর্তৃপক্ষ জানায়, এসব পরিসংখ্যান দর্শনার্থীদের উন্নত মানের সেবা দেওয়ার চলমান প্রচেষ্টার প্রতিফলন। এর মাধ্যমে মুসল্লি ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি মসজিদে নববীতে শান্ত পরিবেশে নামাজ আদায়ের সুযোগ সহজ করা হচ্ছে।

সূত্র : সৌদি গেজেট
  বিষয়:   মসজিদ  নববী  মুসল্লি 


ধর্ম- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত