শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক আটক

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে

2026-10-25T17:23:29+06:00
2026-10-25T17:23:29+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক আটক
গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম  
ছবি: যাযাদি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নুরানী ক্যাডেট মাদ্রাসার তিন শিক্ষক মোহন মিয়া, ফরিদুল ইসলাম ও আবু সাঈদ ওই মাদ্রাসায় অধ্যয়নরত এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাঁদের মধ্যে ভিডিও কলে যোগাযোগ হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ওই তিন শিক্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা নেন। পরে আরও টাকার জন্য চাপ দেওয়া হলে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে মাদ্রাসাশিক্ষক আবু সাঈদকে আটক করে। তবে এ ঘটনায় অন্য দুই শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
  বিষয়:   গোবিন্দগঞ্জ  গাইবান্ধা  মাদ্রাসাশিক্ষক  প্রতারণা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত