পার্বতীপুরে বিরোধ মেটাতে গিয়ে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার

2026-10-26T10:56:12+06:00
2026-10-26T10:56:12+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পার্বতীপুরে বিরোধ মেটাতে গিয়ে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৬ এএম  
ছবি-যাযাদি
দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার নয়া মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের একটি বসতবাড়ির পাশের রাস্তার জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে আসাদুজ্জামানের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে ওই রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসা করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসাদুজ্জামান ও তার সঙ্গে থাকা লোকজন মনোরঞ্জন রায়ের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে তিনি পাশের একটি ধানক্ষেতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল ওয়াদুদ জানিয়েছেন,পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষকের মৃত্যু হয়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে।  ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

  বিষয়:   পার্বতীপুর  শিক্ষক  বিরোধ  হত্যা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত