যায়যায়দিন এ সংবাদ প্রকাশ: ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানাটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচং-শিবপাশা রোডের পশ্চিমবাগ রোডসংলগ্ন পুকুরপাড়ে ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির অভিযোগে পরিচালিত কারখানাটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ

2026-10-26T10:58:05+06:00
2026-10-26T10:58:05+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
যায়যায়দিন এ সংবাদ প্রকাশ: ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানাটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৮ এএম  
হবিগঞ্জের বানিয়াচং-শিবপাশা রোডের পশ্চিমবাগ রোডসংলগ্ন পুকুরপাড়ে ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির অভিযোগে পরিচালিত কারখানাটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১০ টার দিকে পরিত্যক্ত ব্যাটারিসহ কারখানার যাবতীয় সরঞ্জাম সরিয়ে নেয় কারখানার মালিক মখলিছ মিয়া ও তার শ্রমিকরা। 

এর আগে পশ্চিমবাগ রোডসংলগ্ন এলাকায় পুকুরপাড়ে ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কার্যক্রম নিয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি সামনে আসে। ব্যাটারি পোড়ানোর ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক উপাদান পরিবেশের ক্ষতি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও পথচারীদের ভোগান্তির বিষয়টিও উঠে আসে। 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর কারখানা কর্তৃপক্ষ গত শনিবার রাতে পরিত্যক্ত ব্যাটারি ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরিয়ে নেয়। তবে কারখানাটি কোথায় স্থানান্তর করা হয়েছে, সেখানে পরিবেশগত নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করা হবে কি না এবং ওই স্থানে ব্যাটারি পোড়ানোর কারণে কোনো দূষণ ঘটেছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

এদিকে, কারখানার কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাশ জানিয়েছিলেন, তিনি বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত নন, তবে লোকমুখে শুনেছেন। কারখানার মালিকের নাম ও মোবাইল নম্বর পাওয়া গেলে তাঁকে নোটিশ পাঠানো হবে বলেও জানান তিনি। কারখানার সরঞ্জাম সরিয়ে নেওয়ায় আপাতত ওই স্থানে কার্যক্রম বন্ধ হয়েছে। 

তবে পরিবেশের সম্ভাব্য ক্ষতি নিরূপণ, কারখানাটির অনুমোদন যাচাই এবং ভবিষ্যতে অন্য কোথাও একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিক ও স্থানীয়রা।
  বিষয়:   যায়যায়দিন  ব্যাটারি  শীসা কারখানা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত