প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:১৬ এএম
সংগৃহীত ছবিফেনীর ভ্রমণপিপাসু মানুষের জন্য কক্সবাজারে ট্রেনযোগে যাতায়াতের সুযোগ সৃষ্টি করায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) ফেনীর ৬২ জন যাত্রীকে কক্সবাজারগামী ট্রেনে তুলে দেবেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় রেলমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীর মানুষের কক্সবাজার ভ্রমণ সহজ করতে দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টায় ট্রেনযোগে যাতায়াতের এ সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন এমপি মজনু।
সম্প্রতি ফেনীর ফুলগাজীতে এক সভায় তিনি বলেন, টানা ছয় মাস পরিশ্রম করে ফেনীর মানুষকে ট্রেনে চড়ে কক্সবাজার যাওয়ার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে ফেনীবাসীকে আরও অনেক কিছু উপহার দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আগে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করত। সম্প্রতি সরকারের বিশেষ উদ্যোগে ট্রেনটির চলাচলের গন্তব্য কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
এতে ফেনীসহ আশপাশের এলাকার ভ্রমণপিপাসু মানুষের কক্সবাজার যাতায়াত আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেনীর মানুষের জন্য রেলভ্রমণের এ সুযোগ সৃষ্টি করায় এমপি রফিকুল আলম মজনুর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন মহলের মানুষ। তাঁরা এ উদ্যোগের জন্য তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, আমি জনগণের ভোটে এমপি হয়েছি জনগণের কাজ করার জন্য।আমি জনগণের সুখে দুঃখে থাকতে চাই।