প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম
সংগৃহীত ছবিফেনীর দাগনভূঞা উপজেলায় বটি দিয়ে কুপিয়ে সেতারা বেগম (৮০) নামে এক বৃদ্ধাকে হ'ত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের বিরুদ্ধে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বচন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই বাড়ির বাসিন্দা। তিনি পূর্ব চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত মেয়ের নাম রানু (২৬)। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন।
ঘটনার খবর পেয়ে দাগনভূঞা থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত রানুকে আটক করেছে দাগনভূঞা থানার পুলিশ।বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।