প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীতঅভিনয়ের পাশাপাশি ছবি আকা ও লেখালেখিতেও নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার হারিয়ে যেতে বসা কাকের প্রতি ভালোবাসা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। নিজের আকা কাকের ছবি প্রকাশ করে জানিয়েছেন, ছবি, কবিতা ও শব্দের মধ্য দিয়ে এই পাখিকে নিজের সৃষ্টিতে বাঁচিয়ে রাখতে চান।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কাকের একটি ছবি প্রকাশ করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জানান, তার শিল্পকর্মে কাকেরা চিরকাল বেচে থাকবে। তাদের নিয়ে লিখবেন, ছবি আকবেন এবং নিজের সৃষ্টিতে তাদের জন্য জায়গা করে দেবেন।
কাকের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে ভাবনা বলেন, এই পাখির সঙ্গে তার এক ধরনের নীরব সম্পর্ক রয়েছে। তার বিশ্বাস, সেই নীরবতার মধ্যেও কাকের সঙ্গে ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে।
ঢাকা শহরের অলিগলিতে একসময় প্রচুর কাক দেখা গেলেও এখন আগের তুলনায় পাখিটি কম চোখে পড়ে বলে মনে করেন ভাবনা। এ পরিবর্তন তাকে ভাবিয়ে তুলেছে। তিনি এমন একটি শহরের স্বপ্ন দেখেন, যেখানে কাকেরা নিরাপদে বসবাস করতে পারবে এবং আশ্রয় হারানোর ভয় থাকবে না।
ভাবনার কল্পনায়, শহরের আকাশ ও ছাদের কার্নিশ হবে কাকেরও আপন ঠিকানা। সেখানে বেচে থাকার জন্য পাখিগুলোকে কারও কাছে জায়গা চাইতে হবে না, প্রত্যাখ্যাত হওয়ার ভয়ও থাকবে না। নিজের শিল্পচর্চার মধ্য দিয়ে কাকের প্রতি এই ভালোবাসা ও সহমর্মিতার কথাই তুলে ধরেছেন অভিনেত্রী।
এদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তানবীর হাসানের পরিচালনায় ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।