যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যাযাদি অনলাইন

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

2026-10-27T09:27:44+06:00
2026-10-27T09:27:44+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:২৭ এএম  
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়েও বিভিন্ন আয়োজন করা হয়েছে।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। পরবর্তী সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন নেতা। তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু।

বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম নয়ন।
  বিষয়:   যুবদল  প্রতিষ্ঠাবার্ষিকী  রাজধানী 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত