চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল।রোববার

2026-03-01T15:34:52+06:00
2026-03-01T15:34:52+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম  
মনোনয়নপত্র প্রত্যাহার করছে আইনজীবী কল্যাণ পরিষদ। ছবি : সময়ের আলো
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল। 

রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্যানেলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় তিন দিন অতিবাহিত হলেও নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে তারা দাবি করেন।



ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে সে সময় ক্যামেরা বন্ধ ছিল বলে তিনি দাবি করেন।

এমন পরিস্থিতির প্রেক্ষিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে তারা নির্বাচনের তফসিল স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত