সুন্দরগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম (প্রিন্ট সংস্করণ)
গাইবান্ধার সুন্দরগঞ্জে গণতন্ত্রের দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, সদস্য সচিব মিজানুর রহমান লিপু, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক গফফার মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গফফার, যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, ছাত্রদল নেতা বদিউজ্জামান লিখন প্রমূখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।