নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাস কাউন্টারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দু’ই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বনপাড়া

2026-08-19T21:40:06+06:00
2026-08-19T21:40:06+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৪০ পিএম  
ছবি-যাযাদি
নাটোরের বড়াইগ্রামে বাস কাউন্টারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে দু’ই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় ওই ঘটনা ঘটে। আহতদের ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, দুই জনকে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বনপাড়া বাইপাস মোড়ে পাশাপাশি বিআরটিসি কাউন্টার ও লোকাল বাসের কাউন্টার।

উভয়ের লোক বাসে উঠানোকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়। তার জের ধরে বুধবার লোকাল বাস কাউন্টারে মীমাংসার জন্য বসলে এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়। এসময় বিআরটিসি কাউন্টারের মালিক নয়ন (২৫), বনপাড়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন (৩৫), সাহিনসহ (৩৫) ২০-২৫ জন অতর্কিত হামলা করে।  অপর গ্রুপের বনপাড়া পৌরসভার ৭ নং হারোয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন (৫৫), ১১ নং চকপাড়া ওয়ার্ডের আসলাম হোসেন (৪৭),  ২নং বনপাড়া ওয়ার্ড কৃষকদলের সভাপতি মমতাজ উদ্দিন (৫০) ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন ফকির (৫০) গুরুতর আহত হয়। এরমধ্যে হোসেন ফকির ও আসলাম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় ৪ টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার অফিসারা ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কোন পক্ষই থানায় অভিযোগ করেনি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত