বিশ্বম্ভরপুরে নতুন কুড়ি স্পোর্টস এর প্রস্তুতিমূলক সভা

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বিশ্বম্ভরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া অধিদপ্তরের আওতায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন -২) কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তেএক প্রস্তুতিমূলক সভা

2026-10-26T13:30:46+06:00
2026-10-26T13:30:46+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিশ্বম্ভরপুরে নতুন কুড়ি স্পোর্টস এর প্রস্তুতিমূলক সভা
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৩০ পিএম  
ছবি-যাযাদি
বিশ্বম্ভরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া অধিদপ্তরের আওতায় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন -২) কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তেএক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের সম্মেলন কক্ষে,  সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার।   বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে  খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ -২৭( সিজন -২) উদ্বোধন করবেন।

এরই ধারাবাহিকতায় বিশ্বম্ভরপুর উপজেলার সকল ইউনিয়নের ১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নির্ধারিত ইভেন্ট প্রতিযোগিতার আয়োজন, সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালনার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার ওয়াসি উদ্দিন, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, সলুকাবাদ ইউ পি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, পলাশ প্যানেল ইউ পি চেয়ারম্যান স্বপন পাল, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার নুর উদ্দিন মাহমুদ, থানার এস আই মোহাম্মদ ইয়াসিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া,ক্রিড়া সংস্থা সদস্য জাহাঙ্গীর আলম,  ক্রীড়া শিক্ষক হাসিবা আক্তার ও খালেদা আক্তার প্রেসক্লাব সেক্রেটারি সালেহ আহমদ প্রমুখ।
  বিষয়:   বিশ্বম্ভরপুর  নতুন কুড়ি  স্পোর্টস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত