গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে

2026-10-26T14:41:13+06:00
2026-10-26T14:41:13+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:৪১ পিএম  
ছবি: যাযাদি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে দুই বছর বয়সী চাচাতো-জ্যাঠাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে জন্ম নেওয়া শিশু দুটির একসঙ্গে মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু হলো আব্দুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত। আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং জান্নাত আশরাফুলের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশু দুটি ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোজাখুজি করে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করেন। এরপর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
  বিষয়:   গোবিন্দগঞ্জ  গাইবান্ধা  পানিতে ডুবে মৃত্যু  শিশুমৃত্যু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত