লক্ষ্মীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

লক্ষ্মীপুরে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সদর উপজেলা

2026-08-20T13:15:40+06:00
2026-08-20T13:15:40+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:১৫ পিএম  
লক্ষ্মীপুরে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ তাহির আহমেদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. মজিবুর রহমান হোসেন ও কৃষিবিদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের কৃষিকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, মাঠকর্মী, কৃষকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত