প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:৩৯ পিএম আপডেট: ২২.০৮.২০২৬ ৮:৪০ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা শনিবার বলেছেন, আমাদের দেশে মেধার অভাব নেই, কিন্তু মেধার সাথে সুযোগের পরিচয় বা যথাযথ সংযোগ হয়না বলে আমাদের ক্রীড়াঙ্গন যথাযথ বিকশিত হচ্ছেনা।
অলিম্পিক সলিডারিটি এডমিনিস্ট্রেটর্স স্পোর্টস কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, "বাংলাদেশের আনাচে-কানাচে ক্রীড়্রাঙ্গনের মেধাবীরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কিন্তু তারা যোগ্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদেরকে তুলে আনা এবং সঠিক যায়গায় পৌছে দেওয়ার জন্য যথাযথ সুযোগ এবং পরিস্থিতি পাচ্ছেনা। সোজা কথা, মেধার সাথে সুযোগের সংযোগ হচ্ছেনা। এজন্য ক্রীড়াঙ্গনের প্রশাসক, প্রশিক্ষক এবং সংশ্লিষ্টদের আরো আন্তরিক, দক্ষ এবং বিচক্ষণ হওয়ার প্রয়োজন।"
তিনি বলেন, "আমাদের ক্রীড়াঙ্গনের, বিশেষ করে মেয়েদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গোড়ামী এবং বাল্য বিবাহ। এই বাধা দূর করার জন্য তিনি সরকারীভাবে আরো দৃঢ় ভূমিকার আহ্বান জানান।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তার বিশেষ প্রয়োজন। আর এজন্য প্রত্যেকটি ফেডারেশন 'সিকিউরিটি অফিসার' নিয়োগ করা অত্যাবশ্যক। পাশাপাশি নারীদের ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে তাদেরকে সাহস যোগানোর পাশাপাশি তাদের মানসিক এবং আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করতে হবে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে গত ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট--৪ দিন ব্যাপী এই কোর্সের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে শিনবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা অডিটোরিয়ামে কোর্স অংশগ্রহণকারিদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এই প্রশিক্ষণ কোর্সে জাতীয় ক্রীড়া পরিষদ, বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেড়ারেশন এবং বিভিন্ন সার্ভিসেস ফেডারেশনসহ মোট ৪১ টি ইউনিটের প্রশাসকগণ অংশ নেন।