লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক কার্যক্রমে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদারের লক্ষ্যে লক্ষ্মীপুরে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাদের

2026-08-23T21:27:14+06:00
2026-08-23T21:27:14+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:২৭ পিএম  
ছবি-যাযাদি
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক কার্যক্রমে আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদারের লক্ষ্যে লক্ষ্মীপুরে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জেলা কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।

সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক অজিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশীদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শ্রী সুমধু চক্রবর্তী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আতাউর রহমান।

সভায় জেলার সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, ঔষধের মান নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা, মাদকবিরোধী কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো একক দপ্তরের উদ্যোগ যথেষ্ট নয়। সমন্বিত ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। সভায় ভবিষ্যতে আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে জেলার জনস্বাস্থ্য পরিস্থিতির আরও উন্নয়ন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত