ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত

কাঠালিয়া প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লিজা

2026-09-04T11:52:19+06:00
2026-09-04T14:33:35+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে স্বামী নিহত
কাঠালিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ এএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ২:৩৩ পিএম 
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লিজা (২৫)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকার জলিল মাস্টারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝেতে পলাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত পলাশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি হাতুড়ি ও শাবল উদ্ধার করেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কাঠালিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত