আমতলীতে ৪০০ গ্রাম গজা সহ মাদক কারবারি গ্রেফতার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি-যাযাদিবরগুনার আমতলীতে ৪০০ গ্রাম গাজা সহ মো: শরীফ হাওলাদার (৩৫) কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার সন্ধা ছয়টার দিকে উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়ন এর গাজীপুর বন্দরের চড়পাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ হাওলাদার, উপজেলার গাজীপুর এলাকার মৃত খলিল হাওলাদারের ছেলে।