গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ১

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তানকে গাছের সাথে বেঁধে প্রবাসীর স্ত্রীকে (৩২)গণধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত

2026-09-18T17:34:30+06:00
2026-09-18T17:34:30+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গফরগাঁওয়ে সন্তানকে বেঁধে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আটক ১
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম  
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তানকে গাছের সাথে বেঁধে প্রবাসীর স্ত্রীকে (৩২)গণধর্ষণ  ও ভিডিও ধারণের ঘটনার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় । পুলিশ ৯৯৯ নম্বরে  ফোন পেয়ে  রাতেই ওই এলাকা থেকে রাজীব (২৫) নামে এক যুবককে আটক করেছে । প্রবাসীর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । আটক রাজীব ঐ গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী জুলহাস মিয়ার  স্ত্রী ও তার স্কুল পড়ুয়া( ৯ম শ্রেণী)  ছেলে নিয়ে গ্রামের  বাড়িতে বসবাস করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ চলে গেলে  প্রতিবেশী যুবক তার ছেলেকে ডেকে গাছ কাটার জন্য কুড়াল  চায়। ঘরের দরজা খুলে দিলে ৫/৬ জন যুবক ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ছেলেকে বাড়ির উঠানের একটি গাছে বেঁধে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষন করে  ও ভিডিও ধারণ করে। এসময় ঘরে থাকা নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে  । এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দাযের প্রক্রিয়াধীন রয়েছে ।

গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে  রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। প্রবাসীর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে জরিতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গফরগাঁও সার্কেলকে অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন, ভুক্তভোগীর প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা ও অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  বিষয়:   গফরগাঁও  প্রবাসী  ভিডিও ধারণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত