বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

যাযাদি অনলাইন

জাতীয়

গত সপ্তাহে জাতীয় সংসদে দেওয়া চিফ হুইপ নুরুল ইসলাম মনির এক বক্তব্যের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,

2026-09-18T20:37:47+06:00
2026-09-18T20:43:05+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
ইনডিয়ার সতর্কতা
বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৮:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
গত সপ্তাহে জাতীয় সংসদে দেওয়া চিফ হুইপ নুরুল ইসলাম মনির এক বক্তব্যের প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

এর আগে, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করবে বাংলাদেশ জানিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “আমরা চুক্তিগুলো পর্যালোচনা করছি। যার অর্থ ১০১টি সমঝোতা স্মারক পর্যালোচনার ফলাফল আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন।”

পরে, আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইনডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এবিষয়ে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক।

উত্তরে জয়সওয়াল বলেন, “আমরাও এ ব্যাপারে সংবাদমাধ্যমে কিছু খবর দেখেছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো কিছু জানানো হয়নি। অবশ্যই ভারত তার স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, কানেক্টিটিভি এবং অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল।

ভারত লাইন অব ক্রেডিট বা ঋণের মাধ্যমে বাংলাদেশে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

এছাড়া তাকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। ৩০ বছর মেয়াদি এ চুক্তিটি আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এর ব্যাপারে ভারতের এ কূটনীতিক বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আমাদের একটি যৌথ নদী কমিশন ব্যবস্থা আছে। এটির কাজ হলো পানি বিষয়ক সব বিষয় নিয়ে আলোচনা করা। পানি বিষয়ে টেকনিক্যাল পর্যায়ে বৈঠক অব্যাহত আছে।”

  বিষয়:   চিফ হুইপ নুরুল ইসলাম  পররাষ্ট্র মন্ত্রণালয়  মুখপাত্র রণধীর জয়সওয়াল 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত