সরকার পতনের হুশিয়ারি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: রাশেদ খাঁন

যাযাদি অনলাইন

জাতীয়

জামায়াত লংমার্চের নামে সরকার পতনের হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করে দিচ্ছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

2026-09-18T21:00:17+06:00
2026-09-18T21:00:17+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
সরকার পতনের হুশিয়ারি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা: রাশেদ খাঁন
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম  
সংগৃহীত ছবি
জামায়াত লংমার্চের নামে সরকার পতনের হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করে দিচ্ছে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। হঠকারিতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসলে জামায়াত দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে গুলিবিদ্ধ ঘটনাস্থল ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

রাশেদ খাঁন বলেন, শহীদ আবু সাঈদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তার রক্তের সঙ্গেই বেঈমানি করেছে জামাত।

লংমার্চের নামে জ্বালানি সংকটের কথা বলে আওয়ামী লীগ নেতাদের গাড়ি ব্যবহার করে জামায়াত-এনসিপি উল্টো জনদুর্ভোগ তৈরি করছে। লংমার্চ গাড়িবহর নিয়ে নয় বরং পায়ে হেঁটে করা উচিত।

শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগকে সাধারণক্ষমা ঘোষণা করলেন, মানুষ কিন্তু ভোলে নাই। গণহত্যার বিচার বিএনপি সরকার করছে।

আপনারা দেখেছেন ওবায়দুলকাদের সহ সাতজন মাফিয়ার রায় হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে রংপুরে যে লংমার্চ রয়েছে এই লংমার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগ পরিবেশকে অশান্ত করার একটা অপচেষ্টা করেছিল। কিন্তু পুলিশ সতর্ক অবস্থান রয়েছে। জামায়াতের যে সাতটা দাবি, এর প্রত্যেকটা দাবিই সরকার বাস্তবায়ন করছে। বরং তারা রাস্তাঘাট বন্ধ করে যে লংমার্চ করছে, এই মুহূর্তে  তার কোনো প্রয়োজন নাই। এইগুলো মানুষের উপকারের থেকে ভোগান্তি আরও বাড়াচ্ছে। পুরো একদিন ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তাঘাট বন্ধ রাখায় যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে ঠিক আবারও রংপুরের রাস্তাঘাট বন্ধ করবেন এব্যাপারে পুলিশ প্রশাসন ব্যস্ত থাকবে। অন্যান্য কাজকর্ম বন্ধ থাকবে। রাস্তাঘাট এভাবে অচল করে দিয়ে জনগণের উপকার করতে চান নাকি ক্ষতি করতে চান।

এর আগে সকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিক্যাল হবে আধুনিক। রংপুর থেকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবেনা। হাসপাতালে কোন ধরনের  সিন্ডিকেট থাকবে না।
  বিষয়:   সরকার পতন  রাশেদ খাঁন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত