বরইগাছে ঝুলেছিল গৃহবধূর লাশ!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে একটি বরই গাছের ডালে ওড়নায় অর্ধ ঝুলন্ত অবস্থায় নিলুফা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার

2026-09-19T15:08:34+06:00
2026-09-19T15:08:34+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বরইগাছে ঝুলেছিল গৃহবধূর লাশ!
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম  
ছবি- যাযাদি
গাজীপুরের শ্রীপুরে একটি বরই গাছের ডালে ওড়নায় অর্ধ ঝুলন্ত অবস্থায় নিলুফা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের জিউসি এলাকায় নিজ বাড়ির অদূরে একটি বরইগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিলুফা খাতুন (৫৫) বিন্দুবাড়ি গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আব্দুল আউয়ালের দ্বিতীয় স্ত্রী।

নিলুফার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, অসুস্থ হয়ে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ৩০ বছর আগে পারিবারিক ভাবে নিলুফাকে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল আউয়াল। এ সংসারে ২মেয়ে ও ১ ছেলে আছে। গতকাল শুক্রবার ছেলে ও ছেলের স্ত্রী গরু কেনার জন্য হালুয়াঘাট যান। নিলুফা ও তাঁর স্বামী একসাথে  রাতের খাবার শেষে স্বামী ছেলের ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে নামাজ পড়ে স্বামী আবারও বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। স্বজনেরা বলেন, সকালের দিকে আশপাশের লোকজন বাড়ির অদূরে একটি বরইগাছের ডালে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় নিলুফার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিলুফার সঙ্গে তাঁর স্বামীর কোনো ঝগড়া বা বিরোধ হয়েছিল বলে স্বজনেরা জানাতে পারেননি। তাঁদের ধারণা, কোনো কারণে নিলুফা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে, তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিলুফার প্রতিবেশী নুরুল ইসলাম বলেন,' খুব ভালো মহিলা ছিলেন নিলুফা।  আশপাশের নারীদের নিয়ে ধর্মীয় শিক্ষার আসর (তালিম) জমাতেন। শুনেছি কয়েকদিন ধরে মাথা ব্যাথায় ভুগছিলেন তিনি। কিন্তু কি কারনে এমন হলো আসলে বুঝতে পারছি না।'

রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা সাইদুর রহমান বলেন,' পারিবারিক কোনো কলহ আমরা শুনিনি। তবে, লাশ ঝুলে থাকার ধরন দেখে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেছে। তদন্তের পর কি ঘটনা জানতে পারবো।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
  বিষয়:   বরইগাঝ  গৃহবধূ  লাশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত