হ্নীলায় অভিযানে ৪ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

উখিয়া ৬৪ বিজিবি’র হ্নীলা বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন ৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার (১৯

2026-09-19T15:39:26+06:00
2026-09-19T15:39:26+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
হ্নীলায় অভিযানে ৪ লক্ষ ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম  
ছবি- যাযাদি
উখিয়া ৬৪ বিজিবি’র হ্নীলা বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন ৪ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আনুমানিক ৩ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী শ্মাশন ঘাট নামক স্থান দিয়ে মায়ানমার হতে ০৪ জন ব্যক্তি বস্তা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা বস্তা শ্মাশন ঘাটের নিকটে ফেলে রেখে দ্রুত পাশ্ববর্তী গ্রামের দিকে চলে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশী চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
  বিষয়:   হ্নীলা  ইয়াবা  টেকনাফ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত