রায়পুরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিলেন বাহারুল আলম

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

2026-09-19T18:37:50+06:00
2026-09-19T18:37:50+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রায়পুরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিলেন বাহারুল আলম
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  
ছবি-যাযাদি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।

এ সময় বাহারুল আলমের সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মনোনয়ন জমা শেষে নেতা-কর্মীদের উদ্দেশে বাহারুল আলম লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল যেন কোনো চাঁদাবাজ ও নেশাগ্রস্ত ব্যক্তিকে মনোনয়ন না দেয়। যোগ্য, ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মূল্যায়নের জন্য তিনি আহ্বান জানান।

বাহারুল আলম বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বামনী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত করবেন। পাশাপাশি মাদক ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন গড়ে তোলার জন্য কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত