ছবি-যাযাদিবগুড়ার সারিয়াকান্দিতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ফুলবাড়ি সুখদহ খেলার মাঠে লিজেন্ট অফ বাইগুনি ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইনায়া অরিয়ার্স এফসি।
জানা যায়, ফুলবাড়ী ইয়ং স্টার ক্লাবে আয়োজনে, ফুলবাড়ি ইউনিয়নের সুখদহ খেলার মাঠে খেলা উপলক্ষে জমকালো এক আয়োজন করা হয়। বিজয়ীদের একটি ষাঁড় গরু ও খেলায় রার্নাস আপদেরকে একটি খাসি পুরুষ্কার দেওয়া হয়। এই টুর্নামেন্টে মোট ৫ টি টিম অংশগ্রহণ করে। তার মধ্যে ইনায়া অরিয়ার্স এফসি ও লিজেন্ট অফ বাইগুনি ফাইনালে জায়গা করে নেয়। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ে কোন দল গোল দিতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। জমজমাট এই খেলার ট্রাইবেকারে ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হয়, ইনায়া অরিয়ার্স এফসি। এই খেলাটি হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।
আজকের এই টানটান উত্তেজনার ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বগুড়া-১(সারিয়াকান্দি - সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উক্ত খেলায় সভাপতিত্ব করেন, বগুড়া জেলা যুবদলের সহ- সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস.এম. মিকাইল ইসলাম, সহকারি পুলিশ সুপার গাবতলী সার্কেল মো. হুমায়ন কবির, সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান, উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক সাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাদত হোসেন সনি, তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাঃ সম্পাদক ও স্কাই টাচ হোল্ডিংয়ের এমডি ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব।
উপদেষ্টা মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চাউল ফল মালিক সমিতি মোঃ মোজ্জামেল হোসেন মোজাফফর, ফুলবাড়ি ইউনিয়নের সিনিয়র সহ- সভাপতি মো. আক্তারুজ্জামান বুলবুল। ফুটবল ম্যাচটির সম্পাদনা ও সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, আমন্ত্রনে ছিলেন, উপজেলা তাঁতিদলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলুসহ, উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি কাজী রফিকুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যতে আরও জাঁকজমকভাবে ফুটবল- সহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে।