নজরুল বর্ষ উপলক্ষে পরশুরামে দিনব্যাপী নানা আয়োজন

পরশুরাম ফেনী সংবাদদাতা

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকারের ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে

2026-09-20T21:25:18+06:00
2026-09-20T21:25:18+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নজরুল বর্ষ উপলক্ষে পরশুরামে দিনব্যাপী নানা আয়োজন
পরশুরাম ফেনী সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৫ পিএম  
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকারের ঘোষিত   ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা ৫০মিনিট পর্যন্ত পরশুরাম উপজেলা প্রশাসনের সহযোগিতা বাংলাদেশ শিশু একাডেমি পরশুরাম শাখার আয়োজন  ফেনীর পরশুরামে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুলের রচিত হামদ - নাথ, একক অভিনয়,  নজরুলসংগীত পরিবেশন, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, নৃত্য, উপস্থিত বক্তব্য, গজল প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত প্রতিযোগি থাকায় পরশুরাম মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়,পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুল, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা মিলনায়তসহ  ৪ টি স্থানে একযোগে কার্যক্রম পরিচালিত হয়।এতে প্রতিটি স্থানে একজন আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করে বিচারক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে বিভিন্ন স্কুলের প্রধান, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারগণ বিচারকের দায়িত্ব পালন করেন।বিচারক দায়িত্ব পালন কালে তারা বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।

দশম শ্রেনীর একজন  অভিভাবক জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানার জন্য নজরুল বর্ষ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এতো সুন্দর পরিবেশ সৃষ্টি করে প্রতিযোগীদের জন্য মনোরম পরিবেশ তৈরি করার জন্য উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান। পুরস্কার পেতে হবে এমন কোন কথা নেই। মনোরম পরিবেশ দেখে আমরা অনেক খুশি। ছাত্র ছাত্রীরাও খুশি। পরশুরাম উপজেলা  সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ এর অধিক  শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।প্রত্যেক গ্রুফ থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় সাহিত্যপ্রেমীরা এসব আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের জীবন ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নজরুল একাডেমী পরশুরাম শাখার সভাপতি ইউছুফ বকুল জানান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি।আমি প্রথমে সরকার কে ধন্যবাদ জানাই, জাতীয় কবি এর ৫০তম মৃত্যুবার্ষিকী এবং জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে নজরুল বর্ষ  হিসেবে ঘোষণা করার জন্য। 

তিনি আরও জানান,নজরুল বর্ষ উপলক্ষে  এতে নতুন প্রজন্মরা বুঝতে পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবিকে যাতে নতুন প্রজন্ম ভালো করে চিনতে পারে, জানতে পারে, কবির সম্পর্কে ধারণা করতে পারে  এজন্য' নজরুল বর্ষ ' গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া বলেন, নজরুলের সৃষ্টিকে চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ আরও বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত