আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর আত্রাইয়ে ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চঞ্চল মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। ​রোববার(২০ সেপ্টেম্বর)

2026-09-20T21:56:02+06:00
2026-09-20T21:56:02+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম  
ছবি-যাযাদি
নওগাঁর আত্রাইয়ে ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চঞ্চল মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। ​রোববার(২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে তাকে যৌথ অভিযান চালিয়ে

 গ্রেফতার করে নওগাঁ সদর থানা ও আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম চঞ্চল মাস্টার উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বান্দাইখাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​উল্লেখ্য, গত ৩ আগস্ট ২০২৪ খ্রি. তারিখে নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

 নওগাঁ জেলার চকমুক্তার এলাকার মোঃ আজাহার আলীর ছেলে মোঃ আল আমিন বাদী হয়ে এজাহারটি দাখিল করলে তা নওগাঁ সদর মডেল থানা মামলা নং-১২, তারিখ: ১০/১০/২০২৪ খ্রি. হিসেবে নথিভুক্ত করা হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির (পেনাল কোড) এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ধারায় রুজুকৃত এ মামলায় গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম চঞ্চল ১৯৪ নম্বর আসামি।

​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নওগাঁ সদর মডেল থানার এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত