গৌরনদীর সাংবাদিক মোহাম্মাদ আলী বাবুর বাবার ইন্তেকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

দৈনিক সংবাদের বরিশালের গৌরনদী প্রতিনিধি মোহাম্মাদ আলী বাবুর বাবা এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহে বাকি ওরফে আবুল হোসেন সিকদার (৭৪) ইন্তেকাল

2026-09-20T21:32:07+06:00
2026-09-20T21:32:07+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গৌরনদীর সাংবাদিক মোহাম্মাদ আলী বাবুর বাবার ইন্তেকাল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম  
ছবি-যাযাদি
দৈনিক সংবাদের বরিশালের গৌরনদী প্রতিনিধি মোহাম্মাদ আলী বাবুর বাবা এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহে বাকি ওরফে আবুল হোসেন সিকদার (৭৪) ইন্তেকাল করেছেন। রবিবার রাত ৮টার দিকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গৌরনদীর টরকী বন্দরের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা সোমবার সকাল ৮টায় টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে সকাল ৯টায় কটকস্থল গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত