ঈদগাঁওতে মাদকসহ আটক ৩ জন : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড!

ঈদগাঁও প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের ঈদগাঁওতে মাদক সেবন করে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ

2026-09-20T21:29:53+06:00
2026-09-20T21:29:53+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঈদগাঁওতে মাদকসহ আটক ৩ জন : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড!
ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের ঈদগাঁওতে মাদক সেবন করে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাদিতলা ও হাছিনা পাহাড় এবং ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। 

স্থানীয় সূত্র জানায়, ২০ সেপ্টেম্বর রোববার ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাদিতলা ও হাছিনা পাহাড় এলাকা এবং ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে গাঁজা এবং ৫ পিস ইয়াবাসহ প্রকাশ্যে ইয়াবা সেবন করে এলাকার পরিবেশ ও জনশৃঙ্খলা বিনষ্ট করার সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ জনগণও সক্রিয় সহযোগিতা করেন।

আটককৃতরা হলেন, রুবেল মিয়া (৩২), সুজিত কান্তি তালুকদার রনি (২২) এবং মো. তারেক। আটককৃতরা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে আসামি রুবেল মিয়া ও মো. তারেককে ৩০ দিন এবং সুজিত কান্তি তালুকদার রনিকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আদায় করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, জনস্বার্থে এবং ঈদগাঁও উপজেলা মাদক মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত