প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি-যাযাদিপিরোজপুরে হামি ডি ডাব্লিউ-এর ২০২৬ সালের নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের প্রথম ব্যাচের প্রথম ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নার্সিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে প্রস্তুতির যাত্রা। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অধ্যবসায়, নিয়মিত অনুশীলন ও সঠিক পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করা হয়।
হামি ডি ডাব্লিউ কর্তৃপক্ষ জানায়, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে একাডেমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও প্রয়োজনীয় একাডেমিক গাইডলাইন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে, হামি ডি ডাব্লিউ-এর দ্বিতীয় ব্যাচের ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
প্রথম ব্যাচের শিক্ষার্থীদের স্বপ্নযাত্রার সূচনার মধ্য দিয়ে হামি ডি ডাব্লিউ ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।