নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি

সারাদেশ

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে

2026-09-23T18:43:51+06:00
2026-09-23T18:43:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নলছিটিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
নলছিটি (ঝালকাঠি) প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম  
ছবি-যাযাদি
সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কথিত গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনার চত্বর থেকে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মহড়ায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, শাহাদাত সিকদার, আব্দুল্লাহ আলিফুর রনি ও জাহিদুল ইসলাম হিরন, পৌর ছাত্রদলের ফরিদ হোসেন হিরা, আদনান রুবেল হৃদয়, সোহান খলিফা, রিমন হাওলাদার, সজিব, রফিকুল, ওলিউল্লাহসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের দাবি, দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং রাজনৈতিকভাবে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত